images

জাতীয়

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ ২০২৬, ০৭:২৫ পিএম

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে সরকার যে অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছে, নির্বাচন কমিশন সেভাবেই ব্যবস্থা নেবে।’

মঙ্গলবার (৩ মার্চ) নির্বাচন ভবনের নিজ দফতরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করতে অধ্যাদেশ জারি করেছে, নির্বাচন কোন পন্থায় হবে- জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, ‘জাতীয় সংসদ সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে নাকি নির্দলীয় হবে।’

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। ভেঙে দেওয়ার পরবর্তী ১৮০ দিনের মধ্যে ভোট করতে হয়। সরকার এখন যে অনুযায়ী ব্যবস্থা নিতে বলছে, নির্বাচন কমিশন সেভাবেই ব্যবস্থা নেবে। ইসির কাজ হচ্ছে ব্যবস্থাপনা করা।’

অন্য এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সংসদে নারী আসনের নির্বাচনে আনুপাতিক হারে দলগুলো আসন পাবে।

এমএইচএইচ/এএইচ