জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩ মার্চ ২০২৬, ০৮:০৬ এএম
রাজধানীর পল্লবী এলাকার মিল্লাত ক্যাম্পে বিভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা করে ২২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২ মার্চ) রাতে এই অভিযান পরিচালনা করে ডিবির মিরপুর বিভাগের সদস্যরা৷
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সোনাহর আলী।
আরও পড়ুন: পল্টনে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১
তিনি জানান, পল্লবী থানা এলাকার মিল্লাত ক্যাম্পের মাদক সম্রাজ্ঞী কেচিগেট খ্যাত পৃথিবী,কানী,জামিলা, সায়মা, ডলার, ভুবনদের স্পটে অভিযান চালানো হয়েছে। এসময় ২২ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের সংক্ষিপ্ত বিচার আদালতে সোপর্দ করা হয়।
এমআইকে/এমআই