নিজস্ব প্রতিবেদক
০২ মার্চ ২০২৬, ০৭:০১ পিএম
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফোন করেছেন।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খলিলুর রহমান।
তিনি জানান, ফোনালাপে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর দূতরা আমাদের প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
এআর