images

জাতীয়

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন তিন সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ ২০২৬, ০৫:৫৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব (ডেপুটি প্রেস সেক্রেটারি) পদে নিয়োগ পেয়েছেন মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু)-সহ তিন সাংবাদিক।

সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদেরকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. গোলাম রব্বানী সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ কার্যকর হয়েছে।

হাসান শিপলু বর্তমানে একাত্তর টিভির ডেপুটি হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দীর্ঘদিন কালের কণ্ঠ, দৈনিক যায়যায়দিন, দৈনিক আমাদের সময় পত্রিকায় সাংবাদিকতা করেছেন।

এছাড়া অপর দুজন হলেন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদুল ইসলাম রনি এবং বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের সাংবাদিক মো. সুজাউদ্দৌলা। 

বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের অধিকারী জাহিদুল ইসলাম রনি দুই দশক ধরে গণমাধ্যমের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক যায়যায়দিন পত্রিকার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), দৈনিক দিনকাল, দৈনিক ভোরের ডাক, রেডিও আমার (৮৮.৪ এফএম), দৈনিক সংবাদ প্রতিদিন এবং অনলাইন পোর্টাল বিডিপ্রেস ডটনেট-এ রিপোর্টিং ও বার্তা বিভাগে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি কলকাতা থেকে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল এস-নিউজ-এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়া জাপানের বিখ্যাত দৈনিক আসাহি শিম্বুন-এর ঢাকা ব্যুরোতে অতিথি প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রনি বর্তমানে জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ)-এর ভাইস-প্রেসিডেন্ট। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য হিসেবেও দুইবার দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও একইদিনে প্রধানমন্ত্রীর উপ প্রেস-সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শাহাদাত স্বাধীন।

এআর