জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ মার্চ ২০২৬, ০২:৫৭ পিএম
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৬১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি অটোরিকশা ও ২৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ১০৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি বাস, ৫টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ৬৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি অটোরিকশা ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ৮৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২টি বাস, ২৩টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি অটোরিকশা ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি অটোরিকশা ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ৮৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১২টি বাস, ১০টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি অটোরিকশা ও ৫৫টি মোটরসাইকেলসহ মোট ১১২টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৬টি বাস, ১৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি অটোরিকশা ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ২৮৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি অটোরিকশা ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১৭৫টি যানের বিরুদ্ধে মামলা হয়েছে।
এছাড়া অভিযানকালে মোট ৪৯৭টি গাড়ি ডাম্পিং ও ২৩৪টি গাড়ি রেকার করা হয়েছে।
রবিবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করেছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এমআইকে/এমআর