images

জাতীয়

ডিএমপির ৪ কর্মকর্তাকে পদায়ন

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ ২০২৬, ০৭:০৭ পিএম

‎ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার উপকমিশনারকে (ডিসি) পদায়ন করা হয়েছে। 

‎রোববার (১ মার্চ) সদর দফতর ও প্রশাসন শাখার উপ-পুলিশ কমিশনার মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

‎ট্রাফিক রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তানভীর আহমেদ গুলশান বিভাগে, গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকারকে মিরপুর বিভাগ, গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলমকে গোয়েন্দা লালবাগ বিভাগ ও মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মইনুল হককে ট্রাফিক রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। 

‎আদেশে বলা হয়, কর্মকর্তাগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের উল্লিখিত স্থানে পদায়ন করা হলো। 

‎একেএস/ক.ম