নিজস্ব প্রতিবেদক
০১ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম
গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১ মার্চ) দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
দুদক জানায়, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকার টেন্ডার কার্যক্রমে পছন্দের ঠিকাদারদের কাছ থেকে ১০ থেকে ১৫ শতাংশ হারে কমিশন গ্রহণ করে কার্যাদেশ প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: পিরোজপুর-২ আসনের সাবেক এমপি আটক
তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া অভিযোগসংশ্লিষ্ট তার স্ত্রী মিসেস ফাতেমা সেলিম, পুত্র শেখ ফজলে ফাহিম, শেখ ফজলে নাঈম ও কন্যা শেখ আমেনা সুলতানা সোনিয়ার নামে-বেনামে আরও সম্পদ উদ্ঘাটনের লক্ষ্যে একই আইনের ২৬(১) ধারায় তাদের প্রতি সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে।
এআর