images

জাতীয়

ঝিগাতলায় ৩ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ ২০২৬, ০২:৪৩ পিএম

রাজধানীর ঝিগাতলা কাঁচাবাজার এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১ মার্চ) পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. শাহ আলম (টিম-১০)।

2

অভিযানে তিন প্রতিষ্ঠানের মধ্যে একটিকে দুই হাজার টাকা এবং অপর দুটিকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, অতিরিক্ত দামে বিক্রি, সংরক্ষণ পদ্ধতি ও সার্বিক ভোক্তা স্বার্থবিরোধী কার্যক্রম পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবসায়ীদের সতর্ক করেন এবং আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেন।

অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হয়। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে থাকবে কর্তৃপক্ষ।

এম/এএইচ