images

জাতীয়

মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যায় +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে কলের অনুরোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ মার্চ ২০২৬, ০১:০৯ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত কোনো বাংলাদেশি সমস্যার সম্মুখীন হলে তাদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টারে কল করতে বলা হয়েছে। 

রোববার (১ মার্চ) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। 

প্রবাসী মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, চলমান পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীরা কোনো সমস্যায় পড়লে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে ফোন করে জানাতে অনুরোধ জানানো হচ্ছে। এ নম্বরটি দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকে। 

এমআইকে/এএইচ