নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম
রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে এই শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে আইজিপি পদে নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
একেএস/এএস