images

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রথম সাক্ষাৎ পেলেন সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম

নবনির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সর্বপ্রথম সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।

রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাতে মিলিত হন রাষ্ট্রদূত জাফর।

Sau

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রোববার সকালে সৌদি রাষ্ট্রদূত প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করেন। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেন। উভয় সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিদেশি কূটনীতিকদের মধ্যে সৌদি রাষ্ট্রদূতই প্রথম এই দুই মন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতের সুযোগ পেলেন।

একই সৌদি রাষ্ট্রদূত সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও সৌদি রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, জনশক্তি রফতানি এবং জ্বালানি খাতে বিনিয়োগের ওপর এই বৈঠকে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এসএইচ/এফএ