images

জাতীয়

১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচির দৃশ্যমান অগ্রগতি: পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচি শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, কর্মসূচি শুরুর সর্বোচ্চ ১৮০ দিনের মধ্যে এর উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।

পানিসম্পদমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় এ ধরনের কর্মসূচিকে একটি বড় উদ্যোগে পরিণত করেছিলেন। দীর্ঘদিন খাল খনন না হওয়ায় জলাবদ্ধতা, জলাশয়ে পানির সংকট ও সেচসুবিধার ঘাটতিতে মানুষ ভুগছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন ও পুনঃখনন কার্যক্রম জোরদারের কথা উল্লেখ করেছেন। এর মাধ্যমে দেশের মানুষকে সুবিধা দেওয়া হবে।

তিনি আরও বলেন, পানিসম্পদ, স্থানীয় সরকার, কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনাএই চার মন্ত্রণালয় যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে। আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

১৮০ দিনের মধ্যে কার্যক্রম শুরু হবে কি নাএ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কর্মসূচি শিগগিরই শুরু হবে। এক সপ্তাহের মধ্যে শুরুর তারিখ নির্ধারণ করা হবে। শুরু হওয়ার পর ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি আনার চেষ্টা থাকবে।

এআর