Dhaka Mail Logo

জাতীয়

তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২১ পিএম

সদ্য শপথ গ্রহণ করা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থাই দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়।

বার্তায় বলা হয়, ‘আমি সংসদীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাম্প্রতিক বিজয়ের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। থাইল্যান্ড আমাদের দুই দেশ ও জনগণের পারস্পরিক কল্যাণের লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং সংযোগের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার জন্য আপনার প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছে।’

‘অনুগ্রহ করে আমার সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মানের আশ্বাস গ্রহণ করুন।’ 

ক.ম/