নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম
নবনির্বাচিত সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়াতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাজির হয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল চারটায় তিনি শপথ স্থলে এসেছেন। খানিক বাদেই শুরু হবে শপথ পাঠ।
এর কয়েক মিনিট আগে শপথ স্থলে উপস্থিত হন বিএনপির চেয়ারম্যান ও আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিও রাষ্ট্রপতির কাছে শপথ পড়বেন।
সংসদ সদস্য হিসেবে যারা শপথ নিয়েছেন, তাদের মধ্য থেকেই তালিকাভুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা আজ শপথ নেবেন। এরইমধ্যে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ স্থলে আসতে শুরু করেছেন।
এর আগে সকাল ১০টায় তারেক রহমানের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ বাক্য পাঠ করেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। এরপর দুপুর ১২টায় শপথ নেন জামায়াত ও তাদের জোটের সংসদ সদস্যরা।
এএইচ