images

জাতীয়

৪৯ সদস্যের মন্ত্রিসভায় তিনজন টেকনোক্র্যাট

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম

বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় মোট ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী থাকছেন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। এদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট হিসেবে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এর আগে সকালে সংসদ ভবনে নবনির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

পূর্ণমন্ত্রীর মধ্যে টেকনোক্র্যাট হিসেবে শপথ নিচ্ছেন খলিলুর রহমান এবং আমিনুর রশিদ হাজী ইয়াসিন। খলিলুর রহমান আগেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের অধীনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে রাজনৈতিক গুঞ্জন রয়েছে, আমিনুর রশিদ হাজী ইয়াসিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বও পেতে পারেন। তবে অফিসিয়ালি কোন মন্ত্রণালয় দেওয়া হবে তা এখনো নিশ্চিত নয়।

এদিকে প্রতিমন্ত্রীর মধ্যে টেকনোক্র্যাট হিসেবে দায়িত্ব পাচ্ছেন আমিনুল হক, যিনি ঢাকা-১৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ ও দায়িত্ব বণ্টন সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন আজই প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

এমআর/ক.ম