images

জাতীয় / আন্তর্জাতিক

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় ভারতের লোকসভার স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে। এখন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে তাতে অংশ নিতে ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হজরত শাহজালাল বিমানবন্দরে নামেন তিনি। এরপর হোটেলের দিকে রওনা হন। বিকেলে মন্ত্রিসভার অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

আজ বিকেল ৪টায় মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের লোকসভার স্পিকার ও পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালসহ দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয়। জানা গেছে, অনুষ্ঠানে ১২০০ দেশি-বিদেশি অতিথিকে আমন্ত্রণ করা হয়েছে। সকালে এসে পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন সরকারের সদস্যদের শপথ পড়াতে পারেন।

গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)। দলটি এককভাবে ২০৯টি আসনে বিজয়ী হয়েছে। শরিক দলগুলোসহ বিএনপি জোটের আসন ২১২টি। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ৭৭টি আসনে জয় পায়।


এমআইকে/এফএ