নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য প্রস্তুত করা ৪৫টি গাড়ি বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর এসব গাড়ি সচিবালয়ে প্রবেশ করে।
সরকারি যানবাহন অধিদফতর নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য গাড়িগুলো প্রস্তুত করেছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী বিএনপির এমপিরা আজ শপথ নেন। জাতীয় সংসদে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করছে যাচ্ছে বিএনপি। আজ নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথ গ্রহণের কথা রয়েছে।
শপথ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে সংসদ ও তার চারপাশে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচিত সদস্যরা ভেতরে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র দেখাচ্ছেন। বিজিবি জানিয়েছে, জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এমআর