images

জাতীয়

২৯৭ আসনের ফল ঘোষণা ইসির

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে ফলাফল ঘোষণা মঞ্চ থেকে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এ দুই আসনের ফলাফল পরবর্তীতে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গতকাল (১২ ফেব্রুয়ারি) শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখার বিষয়ে তিনটি পৃথক চিঠি জারি করেছিল নির্বাচন কমিশন। ওই চিঠিগুলোতে বলা হয়েছিল আদালতে মামলা চলমান থাকায় এসব আসনের ফলাফল ঘোষণা করা হবে না। তবে এর মধ্যে শেরপুর-২ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে গেজেট প্রকাশ করবে না বলে জানিয়েছে সংস্থাটি।


এমএইচএইচ/এফএ