images

জাতীয়

বিকেল ৫টার পরও ভোট দিতে নারীদের দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকেল সাড়ে ৪টায় ভোট শেষ হওয়ার কথা থাকলেও বিকেল ৫টার পরও নারীদের ভোটগ্রহণ চলছে। বিকেল ৫টার পর ভোটকেন্দ্রে নারীদের দীর্ঘ লাইন দেখা গেছে।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা ১৩ আসনের বছিলা পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এমন দৃশ্য দেখা যায়।

‎বিকেল ৫টা ২০ মিনিটে বছিলা পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির দ্বিতীয় তলায় নারীরা ভোট দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। এ কেন্দ্রটি নারীদের জন্য নির্ধারিত হওয়ায় শুধু নারীরাই এ কেন্দ্রে ভোট দিচ্ছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সকালে ভোট শুরু হওয়ার পর থেকেই এ কেন্দ্রে নারীরা ভোট দিতে আসছেন। ভোটের জন্য নির্ধারিত সময় পার হওয়ার পরও অনেকে ভোট দিতে এসেছে। সকাল থেকেই এ কেন্দ্রে নারীদের দীর্ঘ লাইন দেখছি। যারা ৫টা পর্যন্ত ভোট দিতে এসেছে। আমরা তাদের ভোট দেওয়ার জন্য কেন্দ্রে প্রবেশ করতে দিয়েছি।

‎বছিলা পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা সাওকাত হোসাইন বলেন, সকাল থেকেই এই কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল। নির্ধারিত সময়ের পরেও  লাইনে ভোটার থাকায় তাদের ভোট নিচ্ছি। ভোট সুষ্ঠু হয়েছে। এ কেন্দ্রে ৩৮৩২ জন ভোটার। ৮টা বুথে তাদের ভোটগ্রহণ করা হয়েছে। সর্বশেষ দুপুর ২টা পর্যন্ত এ কেন্দ্রে ৪৫ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।

‎এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আরও বলেন, এই কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। কেন্দ্রের চারপাশ ফাঁকা। তারপরও আইনশৃঙ্খলা বাহিনীর সহাযোগিতায় আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ভোটগ্রহণ করতে পেরেছি।

‎একেএস/এফএ