নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম
রাজধানীর ঢাকা-৪ আসনের একটি ভোটকেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে। ভোট দিতে গিয়ে এক নারী ভোটার জানতে পারেন, তার ভোট ইতোমধ্যেই কাস্ট করা হয়েছে।
ঘটনাটি ঘটে ৫২ নম্বর ওয়ার্ডের মুরাদপুর ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। ভুক্তভোগী জহুরা খাতুন জানান, নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে গিয়ে ভোট দিতে চাইলে পোলিং এজেন্ট তাকে জানান যে, তার নামে আগেই ভোট দেওয়া হয়েছে। বিষয়টি শুনে তিনি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।
পরে তিনি কেন্দ্রের বাইরে দায়িত্বরত আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকদের কাছে অভিযোগ করেন। এ সময় কেন্দ্রে উপস্থিত অন্যান্য ভোটারদের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা বা নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
এমআর/এফএ