Dhaka Mail Logo

জাতীয়

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল কেন্দ্রে ভোট দিলেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম

‎রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৫ মিনিটে তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন।

ভোট দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনকে ঘিরে রাজধানীজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

‎তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার কোনো সম্ভাবনা নেই।

‎এ সময় তিনি অভিযোগ করে বলেন, ২০১৮ সালে আমি প্রিপারেটরি স্কুল কেন্দ্রে সকালে ভোট দিতে এসেছিলাম। আমি গেইট দিয়ে ভেতরে প্রবেশ করার পর বলা হলো, আপনি চলে যান, আপনার ভোট হয়ে গেছে। আমি সোজা কেন্দ্র থেকে বের হয়ে বাসায় চলে গেছি।

‎তবে, এবারের ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে। সকল ভোটারদের মিলনমেলা মনে হলো। ভোট একেবারে সকল মানুষের উৎসবে পরিণত হয়েছে। কোথাও কোনো কেন্দ্রে এখন পর্যন্ত সংহিসতার খবর পাওয়া যায়নি। প্রার্থীরাও বলছে, এমন পরিবেশে ভোটের ফল যাই হোক তারা মেনে নিবে।

‎একেএস/এফএ