নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণে বডি ওর্ন ক্যামেরা, সিসি ক্যামেরা, ড্রোন ও বিমানবাহিনীর ইউএভি’র লাইভ ভিডিও দেখে ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ‘নির্বাচন সুরক্ষা’ অ্যাপও ব্যবহার করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা নির্বাচন ভবনে অবস্থিত কেন্দ্রীয় আইন-শৃঙ্খলা সমন্বয় সেলে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।
আইন-শৃঙ্খলা সমন্বয় সেল জানায়, সকাল সাড়ে ৭টা থেকেই ভোট পর্যবেক্ষণ করছি। আমরা। এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটকেন্দ্রের নিজস্ব সিসি ক্যামেরা ও বডি ওর্ন ক্যামের, ড্রোন ও বাংলাদেশ বিমান বাহিনীর মানুষবিহীন আকাশযান (UAV (Unmanned Aerial Vehicle) ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া ‘নির্বাচন সুরক্ষা’ অ্যাপও ব্যবহার করা হচ্ছে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণে। সকাল ৯টা পর্যন্ত সাড়ে ১১ লাখের ভোট পড়েছিলো।
আরও পড়ুন: ভোট দিলেন তারেক রহমান
এ সময় আইনশৃঙ্খলা সমন্বয় সেল পর্যবেক্ষণ এসে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আমরা পর্যবেক্ষণ করছি। আপনারাও পর্যবেক্ষণ করে আমাদের জানান।
এর আগে, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোট পর্যবেক্ষণে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা থাকছে। নজরদারি নিশ্চিতে ৯০ ভাগের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা আছে। পোলিং অফিসার থাকবে ৫ লক্ষাধিক।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচনে ২৫ থেকে ৩০ হাজার বডিওর্ন ক্যামেরা থাকবে। এছাড়া পূজার সময় যে অ্যাপ ব্যবহার করা হয়েছিল তা চালু রাখবে সংশ্লিষ্ট বাহিনী।
দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়েছে। ওই আসনের ১২৮টি কেন্দ্রে ভোট হবে না; পরে নতুন তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।
আরও পড়ুন: বড় কোনো বিষয়ে ছাড় দেব না: জামায়াত আমির
দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়েছে। ওই আসনের ১২৮টি কেন্দ্রে ভোট হবে না; পরে নতুন তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিত ৬০টি দলের মধ্যে এবার অংশ নিচ্ছে ৫০টি দল। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুই হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। প্রার্থীদের মধ্যে নারী ৮৩ জন-দলীয় ৬৩ ও স্বতন্ত্র ২০ জন। বিএনপির নারী প্রার্থী ১০ জন। জামায়াতে ইসলামীসহ অন্য ইসলামপন্থী দলগুলোর কোনো নারী প্রার্থী নেই।
দেশে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০, পুরুষ ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং তৃতীয় লিঙ্গের এক হাজার ২৩২ জন। শেরপুর-৩ আসনের চার লাখ ১৩ হাজার ৩৩৭ জন ভোটার এবার ভোট দিতে পারবেন না। ফলে আজ ভোট দিতে পারবেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন।
আরও পড়ুন: ফিরল ভোটের উচ্ছ্বাস

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকছেন ৩৯২ জন। দেশি পর্যবেক্ষক থাকতে পারেন ৪৪ হাজার ৯৯৫ জন। প্রায় ৯ হাজার ৭০০ জন সাংবাদিক নিবন্ধন করেছেন, তাদের মধ্যে বিদেশি সাংবাদিক প্রায় ১৫৬ জন।
আরও পড়ুন: জয়ের ব্যাপারে আশাবাদী তারেক রহমান
রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন ৫৯৮ জন। এ ছাড়া প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকবেন সাত লাখ ৮৫ হাজার ২২৫ জন। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবেন সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর ৯ লাখ ১৯ হাজার ২৮০ সদস্য। এর মধ্যে সেনাবাহিনীর এক লাখ তিন হাজার, নৌবাহিনীর পাঁচ হাজার, বিমানবাহিনীর সাড়ে তিন হাজার, বিজিবির ৩৭ হাজার ৪৫৩, কোস্ট গার্ডের তিন হাজার ৫৮৫, পুলিশের এক লাখ ৮৭ হাজার ৬০৩, র্যাবের ৯ হাজার ৩৪৯, আনসারের পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৮ এবং বিএনসিসির এক হাজার ৯২২ সদস্য রয়েছেন। পাশাপাশি দায়িত্বে থাকবেন প্রায় দুই হাজার ১০০ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ বিচারিক ম্যাজিস্ট্রেট।
ভোটগ্রহণ সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে। যা একটানা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
এমএইচএইচ/এমআই