Dhaka Mail Logo

জাতীয়

ভোট কেনাবেচার প্রমাণ মিললেই ব্যবস্থা: ইসি

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ পিএম

ভোট কেনাবেচার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এমন হুঁশিয়ারির কথা জানান ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক। এর আগে বিএনপির পক্ষ থেকে একটি ভোট কিনছে বলে ইসিতে অভিযোগ দেয়।

বিজ্ঞপ্তিতে ইসি জানায়, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য হলো, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোট কেনাবেচার বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমএইচএইচ/এআর