images

জাতীয়

রাজধানীর থানাগুলোয় পর্যবেক্ষণে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম

‎আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর বিভিন্ন থানায় ঘুরে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। 

‎বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপদেষ্টা রাজধানীর বিভিন্ন থানায় ঘুরে উপদেষ্টা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। 

‎আগামীকাল নির্বাচন নিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে থানাগুলোকে নির্দেশনা দেন উপদেষ্টা। পাশাপাশি ভোট কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তায় সব রকম প্রস্তুতি নিয়ে রাখতে বলেন তিনি।

উপদেষ্টা প্রথমে নিউমার্কেট থানা ও পরে মোহাম্মদপুর থানাসহ বেশ কয়েকটি থানা ঘুরে দেখেন করেন। 

‎‎একেএস/ক.ম