নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩২ এএম
রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় অগ্নি নির্বাপণে নিয়োজিত এই সরকারি বাহিনী।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মিরপুর সাড়ে ১১ নম্বরে ১০তলা একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে- রাতে ১১টা ১২ মিনিটে এমন সংবাদ আমাদের কাছে আসে। পরে ঘটনাস্থলে গিয়ে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কোনো কারণ জানা যায়নি বলে জানান ফায়ারের এই কর্মকর্তা।
একেএস/এএইচ