images

জাতীয়

আইনশৃঙ্খলা ও অপতথ্য সেলে বিভিন্ন বাহিনী, বিভাগের ১০ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেলে বিভিন্ন বাহিনী ও বিভাগের ১০ কর্মকর্তাকে অন্তর্ভূক্ত করল নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচনে সমগ্র দেশের আইনশৃংঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের কেন্দ্রবিন্দু। উক্ত সেলে ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/বাহিনী/সংস্থা হতে একজন করে প্রতিনিধি দায়িত্বপালন করছেন। 

পক্ষান্তরে সেলের কর্মপরিধি ব্যাপক ও অত্যন্ত পরিশ্রমসাধ্য হওয়ায় সেল পরিচালনার জন্য অতিরিক্ত কর্মকর্তা প্রয়োজন। 

এই কার্যক্রম সুষ্ঠু ও সুচারুরূপে পরিচালনার জন্য আইসিটি বিভাগ (উপ-সচিব) বিজিবি, কোস্টগার্ড ও র‌্যাবের একজন করে মেজর পদমর্যাদার, আনসার ও ভিডিপির দুজন এবং পুলিশের চার এসপি মর্যাদার কর্মকর্তা প্রয়োজন। তাই সংশ্লিষ্টদের উপযুক্ত কর্মকর্তাকে মনোনীত করতে বলা হয়েছে চিঠিতে।

এমএইচএইচ/এএইচ