Dhaka Mail Logo

জাতীয়

গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৮

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে ১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকার গুলশান, ক্যান্টনমেন্ট, মোহাম্মদপুর, পল্লবী, তুরাগ, যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, গুলশান থানায় একজন, ক্যান্টনমেন্ট থানায় একজন, মোহাম্মদপুর থানায় তিনজন, পল্লবী থানায় আটজন, তুরাগ থানায় একজন, যাত্রাবাড়ী থানায় তিনজন ও উত্তরা পশ্চিম থানায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
 
ডিএমপি সূত্র জানায়, গুলশান থানা সাদ্দাম হোসেন (২৮); ক্যান্টনমেন্ট থানা আব্বাস আলী (৪৫); মোহাম্মদপুর থানা সুজন (২৫), শাহ আলম (৩০), সালাউদ্দিন (২৭); পল্লবী থানা হুমায়ুন আহম্মেদ তুষার (৩২), মোসা. সিজুকা (১৯) মোস্তাকিম (২২), দিল্লু (৪০), মিঠু (২৩), সাইদ হোসেন ওরফে বল্টু (৩০), ময়না বেগম (৩৫), শামীম ওরফে কালু (৫১); তুরাগ থানা একজন, যাত্রাবাড়ী থানা আলী আজম (৫৫),  আলী হোসেন (৪৩), মোহাম্মদ আলমগীর (৪০); উত্তরা পশ্চিম থানা  রুপা আক্তারকে (২৮) গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এমআইকে/এফএ