images

জাতীয়

আন্তর্জাতিক মহলের সামনে নির্বাচনি প্রস্তুতি তুলে ধরবে ইসি

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মহলের কাছে দেশের নির্বাচনি প্রস্তুতি, ভোটগ্রহণ প্রক্রিয়া ও সার্বিক পরিস্থিতি তুলে ধরতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ের আয়োজন করেছে কমিশন।

রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের উদ্দেশ্যে আগামী ১১ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে কমিশন কর্তৃক ব্রিফ করা হবে।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এবার বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক মিলে ৫০০ জনের মতো ভোট পর্যবেক্ষণ করবেন।

এমএইচএইচ/এফএ