নিজস্ব প্রতিবেদক
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের পাঠানো ব্যালটের মধ্যে প্রায় পৌনে সোয়া ৪ লাখ ব্যালট দেশে ফিরে এসেছে, যা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হচ্ছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন–বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
ইসি জানায়, বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ২৭ হাজার ৩৩ টি পোস্টাল ব্যালট। এরমধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৯৪ হাজার ১২৫ জন প্রবাসী এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে পোস্টাল ব্যালট জমা দিয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৯১ জন প্রবাসী। আর রিটার্নিং কর্মকর্তা এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন ২ লাখ ২৫ হাজার ১৬৮ টি।
ইসি আরও জানায়, দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের কাছে পাঠানো হয়েছে, ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ টি ব্যালট। এরমধ্যে গ্রহণ করেছেন ৩ লাখ ৮১ হাজার ০৭ জন ভোটার। ভোট দিয়েছেন ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন আর পোস্ট অফিসে জমা দিয়েছেন ২ লাখ ৭৬ হাজার ২৭২ জন। রিটার্নিং কর্মকর্তা এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন ৮৩ হাজার ৯৪২ টি।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)।
এমএইচএইচ/এএস