নিজস্ব প্রতিবেদক
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ এএম
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ কারণে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন।
ড. আসিফ নজরুলে লিখেছেন, ‘ধন্যবাদ পাকিস্তান’।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বক্তব্য উল্লেখ করে তিনি লিখেছেন, ‘কিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরও লেখেন, ‘বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার সদস্যদের তিনি (শাহবাজ শরিফ) বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি, এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’
এমআই