images

জাতীয়

গ্যাস লাইনে বৃহস্পতিবার থেকে স্বল্পচাপ থাকবে ২১ ঘণ্টা 

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম

শীতলক্ষ্যা নদী অতিক্রমণসহ আদমজী ইপিজেড এলাকার অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য নির্ধারিত সময়ের মধ্যে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে। এ কারণে নারায়ণগঞ্জ ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় ২১ ঘণ্টা গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। 

বুধবার তিতাস গ্যাস কতৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আগামী ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ১০টা থেকে ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৭টা পর্যন্ত এই কাজ চলবে। এ সময় শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ের সমগ্র নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা এবং শ্যামপুর (বিসিক) এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগে তীব্র স্বল্পচাপ থাকবে।

এছাড়া কাজ চলাকালে আশপাশের আরও কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে বলেও জানানো হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এমআর/ক.ম