images

জাতীয়

চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম

চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।
 
উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা সৃষ্টি করেছে সেখানকার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। নির্বাচন ও রমজানের আগে এ ধরনের আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত হতে পারে।
 
আন্দোলনকারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, রমজানে ব্যবহৃত পণ্য নিয়ে ৬০০ জাহাজ মালামাল খালাস না করার বিষয়ে মালিকদের ডেকে বলার পরও অগ্রগতি না হলে ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ/ক.ম