images

জাতীয়

ভোটের দিন বন্ধ থাকবে সুইডেনের ভিসা সেবা

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ পিএম

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সুইডেনের ভিসা সংক্রান্ত সব সেবা বন্ধ থাকবে। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত সুইডিশ দূতাবাস এক গুরুত্বপূর্ণ ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল, ভিএসি সুইডেন এবং ঢাকাস্থ সুইডিশ দূতাবাসের মাইগ্রেশন বিভাগে কোনো কার্যক্রম চলবে না।

দূতাবাসের ঘোষণায় বলা হয়েছে, জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ১২ ফেব্রুয়ারি ভিএফএস গ্লোবাল, ভিএসি সুইডেন ও দূতাবাসের মাইগ্রেশন বিভাগের সব ধরনের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে ওই দিন দূতাবাসের সঙ্গে টেলিফোন যোগাযোগও সম্ভব হবে না।

এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ ভিসা সংক্রান্ত কার্যক্রম ও পরিদর্শনের সময়সূচি আগেভাগে পরিকল্পনা করে সে অনুযায়ী ভিএফএস গ্লোবাল ও দূতাবাসের মাইগ্রেশন বিভাগের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এসএইচ/এফএ