images

জাতীয়

তফসিলের পর যৌথবাহিনীর অভিযানে ১৭৯ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১৭৭৪

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে যৌথ অভিযানে এখন পর্যন্ত  এক হাজার ৭৭৪ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

রোববার (১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অর্থাৎ ১১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৭৯টি অস্ত্র ও এক হাজার ৯৪১টি গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময়ে আটক করা হয়েছে ১ হাজার ৭৭৪ জনকে।
 
এসএইচ/ক.ম