নিজস্ব প্রতিবেদক
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনি প্রচারণায় ব্যানার ব্যবহারের বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে রিটার্নিং কর্মকর্তাদের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি সকল রিটার্নিং কর্মকর্তাদের এমন বার্তা দিয়ে নির্দেশনা দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্দেশনায় তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৭ অনুযায়ী ব্যানার ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশন নিম্নরূপভাবে স্পষ্টীকরণ করেছে: (১) Horizontal (আনুভূমিক) ও Vertical (উলম্ব), যেভাবেই হোক, অনধিক ১০ (দশ) ফুট × ৪ (চার) ফুট মাপের ব্যানার ব্যবহার করা যাবে।
উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
এমএইচএইচ/এফএ