images

জাতীয়

সাংবাদিকদের দাবির মুখে অফলাইনে কার্ড দেবে ইসি

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংবাদ সংগ্রহ সাংবাদিকদের দাবির মুখে সিদ্ধান্ত পরিবর্তন করে অফলাইনেও কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

60_20260129_172436831
নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফ করছেন ইসি সচিব আখতার আহমেদ। ছবি- ঢাকা মেইল

তিনি বলেন, ‘আমরা আপনাদের দাবির প্রতি সমর্থন রেখে আমরা কার্ড ব্যবস্থা প্রত্যাবর্তন করব। যাতে অনলাইনে যেটা আছে সেটা তো যেগুলোন হয়ে গেছে সেটা তো আছে, কিন্তু আপনারা অতীতে যেভাবে পেতেন সেভাবে যেন নিতে পারেন— সে ব্যবস্থাটা করা হবে। তবে একটু সময় দেবেন। যদি বলেন যে আগামীকালকেই দিতে হবে, সেটা হবে না। একটু সময় দিয়েন। পদ্ধতিটাকে আবার রিস্টাবলিশ করতে একটু সময় লাগে।’

গত কয়েকদিন থেকে সংবাদ সংগ্রহের জন্য কার্ড পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে নানা রকম সমস্যার মুখে পড়েন সাংবাদিকরা। এ নিয়ে নানা সমালোচনা শুরু হয়।

এমএইচএইচ/এএইচ