Dhaka Mail Logo

জাতীয়

রাজধানীর তিন থানায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৮

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ জানুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম

রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর মুগদা, বনানী ও রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানে মুগদায় ৯ জন, বনানীতে ৭ জন এবং রূপনগরে ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। 

মুগদা থানা পুলিশ জানায়, এই এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মো. সালমান আমেদ (১৯), রিফাত আলম মুন্না (১৮), মো. ইমন (২৫), মো. মামুন (২০), মো. মান্নান (২৩), মো. সুজন (৩২), নাইমুর রহমান আপন (২৮), মো. আছলাম (২৬) ও মো. সাগরকে (২০)।

অন্যদিকে বনানী থানা এলাকায় একই দিনে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে- মো. শরিফ মিয়া (২৮), মো. খোরশেদ আলম (৫০), মো. মুনছুর আলী (৩৫), মোহাম্মদ আলী (১৯), শাহিনুর হোসেন (২৫), মো. সবুজ মিয়া (২৩) ও মো. রাকিব (২০)।

এছাড়াও রূপনগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে মৌলী আক্তার মল্লিকা (৩৫), মো. শ্রাবন (২০), মো. রাজু (৩৫), মোবারক হোসেন (২২), মো. আব্দুল কাইয়ুম (২৪), মো. আশাদুল ইসলাম (২৩), মো. আবির হাসান (২৮), মো. মাহিবুল ইসলাম (২৬), মো. ইশরাক হোসাইন ইফতি (২৫), মো. তাইবুর রহমান (২৫), মো. সবুজ মিয়া (২৩) ও মো. মুস্তাকিম সালেহীন একরাম অন্ত (২৪)।

পুলিশ জানায়, গ্রেফতার সকলকে আদালতে পাঠানো হয়েছে।

এমআইকে/এএস