images

জাতীয়

মুগদা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম

রাজধানীর লালবাগ থানা এলাকা থেকে সামাদ উদ্দিন বিজয় (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। 

গ্রেফতার বিজয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুগদা থানা শাখার সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি। 

সিটিটিসি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সিটি ইন্টেলিজেন্স এনালাইসিস ডিভিশনের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ এলাকায় অভিযান চালিয়ে মুগদা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি সামাদ উদ্দিন বিজয়কে গ্রেফতার করে।

বিজয় আগারগাঁও এবং ডেমরা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমআইকে/ক.ম