জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০০৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সোমবার (১ ডিসেম্বর) মামলাগুলো দেওয়া হয়।
ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ৫টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ১৮৯টি মোটরসাইকেলসহ মোট ৩৪৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৩টি বাস, ২৮টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৫৯টি মোটরসাইকেলসহ মোট ২০২টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ৪টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ মোট ২১৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১২টি বাস, ১০টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ১২৭টি মোটরসাইকেলসহ মোট ২৪৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৩৩টি বাস, ৬টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ২৪৩টি মোটরসাইকেলসহ মোট ৪৯৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪টি বাস, ৬টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ২৬৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ১৪টি মোটরসাইকেলসহ মোট ৯৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৭টি বাস, ৫টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ১৪৬টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৩৯৫টি গাড়ি ডাম্পিং এবং ১৮৫টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এমআইকে/এএইচ