images

জাতীয়

সেন্টমার্টিন ভ্রমণে সব টিকিট ও ট্রাভেল পাস এখন বিডিটিকেটসে

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আবারও পর্যটকদের যাতায়াত শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর নীলাভ সমুদ্রের এই স্বপ্নিল দ্বীপে যেতে এবার ভ্রমণ আরও সহজ, নিরাপদ ও ঝামেলাহীন করছে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম রবি আজিয়াটার সহপ্রতিষ্ঠান বিডিটিকেটস। বাস টিকিট থেকে শিপ টিকিট, রিটার্ন টিকিট ও ট্রাভেল পাস— সবই এখন এক প্ল্যাটফর্ম থেকেই সংগ্রহ করা যাবে।

সোমবার (১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটি জানায়, এই বছর বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত একমাত্র অনলাইন শিপ টিকিটিং প্ল্যাটফর্ম হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে বিডিটিকেটস। ফলে অনলাইনে শিপ টিকিট কাটলেই যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে পাচ্ছেন ট্রাভেল পাস সুবিধা। ভ্রমণ পরিকল্পনাকে আরও সহজ করতে রয়েছে রাউন্ড ট্রিপ টিকিট কেনার সুযোগ। ঘরে বসেই পাওয়া যাচ্ছে সেরা রেটের টিকিট।

বিডিটিকেটস প্ল্যাটফর্মে সপ্তাহের সাত দিন যেকোনো সময় টিকিট কাটা যাবে। প্রয়োজন হলে ১৬৪৬০ নম্বরে কল করে কাস্টমার কেয়ারের সহায়তাও নিতে পারবেন ব্যবহারকারীরা। এ ছাড়া আপডেট, অফার ও অন্যান্য তথ্য জানা যাবে বিডিটিকেটসের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেইসবুক পেজ থেকে।

উল্লেখ্য, চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ ছিল। পুনরায় ১ নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত তিন মাস ভ্রমণের সুযোগ মিলছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বর মাসে শুধুমাত্র দিনের বেলায় ভ্রমণ করা যাবে; ডিসেম্বর ও জানুয়ারিতে রাতযাপনের সুযোগ থাকবে।

নিরাপত্তা ও পরিবেশ রক্ষার স্বার্থে প্রতিটি শিপের যাত্রীসংখ্যা এবার নির্দিষ্ট সীমায় নিয়ন্ত্রিত রাখা হয়েছে। ভ্রমণস্থলে গিয়ে টিকিট কেনা যাবে না— অবশ্যই অনলাইনে আগাম টিকিট সংগ্রহ করতে হবে। যাত্রীর নাম ও জন্মতারিখ জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল থাকতে হবে এবং যাত্রার সময় সঙ্গে রাখতে হবে টিকিটের হার্ড কপি।

পর্যটকদের স্বপ্নের সেন্টমার্টিন ভ্রমণকে আরও সহজ ও নিরাপদ করতে বিডিটিকেটস থাকছে সবসময় পাশে।

এমআর/এফএ