নিজস্ব প্রতিবেদক
০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম
রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১ ডিসেম্বর) বেলা ৩টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, একটি ৬ তলা আবাসিক ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
একেএস/এআর