নিজস্ব প্রতিবেদক
০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ ২২ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়েছে সরকার। একইসঙ্গে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ক্যাডার বহির্ভূত সহকারী সচিব) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিনিয়র সহকারী সচিব শিফা নুশরাত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ২৭ নভেম্বরের প্রদানকৃত পরামর্শের পরিপ্রেক্ষিতে এই কর্মকর্তাদের জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডভুক্ত (২২,০০০-৫৩,০৬০/-) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা [সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত)] পদে নিয়োগ দেওয়া হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—


ক.ম/