নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৫, ১০:১২ পিএম
রাজধানীর মগবাজারের দিলু রোডে একটি বহুতল ভবনের ৮তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার পর আগুনের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব হাসান জানান, মগবাজারের দিলু রোডের একটি বহুতল ভবনের ৮ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একেএস/এআর