নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম
রাজধানীর মিরপুরে মেট্রোরেল লাইনের কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনের মাঝামাঝি অংশ থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে লাইনে রক্ষণাবেক্ষণ কাজের দায়িত্বে থাকা কর্মীরা প্রথম ককটেল দুটি দেখতে পান। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে সেগুলো অপসারণ করে।
এমআরটি পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল চৌধুরী জানান, মেট্রোর ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপরের ট্র্যাক লাইনে জর্দার কৌটায় স্কচটেপ পেঁচানো অবস্থায় ককটেল দুটি রাখা ছিল। তবে এতে লাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, যেখানে ককটেল পাওয়া গেছে, সেই অংশে কোনো সিসিটিভি নেই। তবে আশপাশের ভবন এবং নিচের দোকানগুলোর ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ। এ ঘটনায় কাফরুল থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।
এএসএল/এমআর