নিজস্ব প্রতিবেদক
০৬ নভেম্বর ২০২৫, ০৯:০১ পিএম
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে করা প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দফতর।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) পুলিশ সদর দফতরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে মেসেজ (বার্তা) দিয়ে অর্থ দাবি করার মতো অভিযোগ পাওয়া যাচ্ছে।
আইডিতে বিশিষ্ট ব্যক্তির ছবি থাকা মানে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে মনে করার কোনো কারণ নেই। প্রতারকদের এ ধরনের মেসেজে সাড়া না দিতে সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।
পুলিশ সদর দফতর জানায়, প্রতারক চক্রের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সজাগ রয়েছে। কেউ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একেএস/ক.ম