নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৫, ১২:১৬ পিএম
বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে ইতালির রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
প্রধান উপদেষ্টা আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
এম/এফএ