images

জাতীয়

হত্যা মামলার আসামি যুবলীগ নেতাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ পিএম

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একাধিক মামলার আসামি ও যুবলীগ নেতা মাহামুদ আলমকে পল্লবী থানা পুলিশ গ্রেফতার করে। তবে কিছুক্ষণের মধ্যেই মুচলেকা নিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে, মিরপুর–১২ নম্বর ডি ব্লক, রাজুর হোটেল এলাকা থেকে তাকে আটক করে পল্লবী থানা। পুলিশ জানায়, মোবাইল ফোন চেক ও বিভিন্ন তথ্য যাচাইয়ের পর তাকে থানায় নিয়ে আসা হয়।

মাহামুদ আলম পল্লবী থানার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় কর্মী ও ওই ওয়ার্ডের যুবলীগ সেক্রেটারি পদপ্রার্থীর নাম ছিল।

আন্দোলনকারীদের অভিযোগ অনুযায়ী, মে মাসে তিনি মিরপুর ১০ নম্বর এলাকায় ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছেন। ওই ঘটনায় মডেল থানায় মামলা হয়েছে। মামলার বাদি মো. নাজমুস সালাম। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১ নম্বর আসামি ও মাহামুদ আলমকে ৬৭ নম্বর আসামি করা হয়েছে।

গ্রেফতার করার পর রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে মাহামুদ আলমের মিছিল-মিটিংয়ের ছবিগুলো ভাইরাল হয়। পল্লবী এলাকার বাসিন্দারা বলছেন, তিনি সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলামের খুব ঘনিষ্ঠ। তার বিরুদ্ধে মডেল থানা ও পল্টন থানাসহ একাধিক মামলা রয়েছে।

পল্লবী থানা পুলিশ রহস্যজনকভাবে এ ঘটনায় চুপ রয়েছে। ওসি মো. শফিউল আলম বলেন, গত কয়েক দিন আমি অসুস্থ ছিলাম। কে মুক্তি দিয়েছে, তার তথ্য আমার কাছে নেই।’ 

তিনি আরও বলেন, ওসি ব্যতীত কোনো সিন্ডিকেট কাজ করেছে কিনা, সে বিষয়ে আমাদের ওপরে কথা বলা যেতে পারে।

একেএস/এইউ