images

জাতীয়

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ, ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ পিএম

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে মার্কিন প্রশাসন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক সংক্ষিপ্ত বার্তায় এ সতর্কতা জানানো হয়।

বার্তায় দূতাবাস জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম আন্তর্জাতিক অপরাধ ও বৈশ্বিক নিরাপত্তা উদ্বেগের সঙ্গে জড়িত। আমরা আমাদের সীমান্ত সুরক্ষিত করে বাস্তুচ্যুতি, শোষণ ও প্রাণহানির অবসান ঘটাচ্ছি।

দূতাবাস আরও জানায়, অবৈধ অভিবাসনের অবসান সবার নিরাপত্তা নিশ্চিত করে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে।

গত কয়েক মাসে অন্তত ১৮০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, যারা মূলত মেক্সিকো সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।

এসএইচ/এআর