Dhaka Mail Logo

জাতীয়

ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম

রাজধানীর গুলশান থানাধীন নর্দা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও অর্থসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— হেনা আক্তার (৪৪), সৈকত ইসলাম (২০), সিরাজ আহমেদ রিফাত (২১) ও খায়রুল ইসলাম (১৯)।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে গুলশান থানার নর্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গুলশান থানা সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে নর্দা এলাকার একটি বাসায় কতিপয় মাদক কারবারি ইয়াবা বিক্রি করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২ লাখ ৩৭ হাজার টাকা ও ইয়াবা বিক্রির খালি ২৫টি প্লাস্টিকের পলিথিন জিপার উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় একটি মামলা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে রাজধানী ঢাকায় বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এমআইকে/এআর