জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম
ম্যাগজিনসহ ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১০। সোমবার দিবাগত রাতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের বালাসুর বাগাডাঙ্গা এলাকা থেকে সেগুলো উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
তিনি জানান, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের উত্তর বালাসুর বাগাডাঙ্গা গ্রামের আল্লাহর দান নামক দোকানের পশ্চিম পাশে চুন্নু ফকিরের ইটের উন্মুক্ত প্রাচীরে ঘেরা কাশবনের মধ্যে পরিত্যক্ত ছিল অস্ত্রগুলো। সেখানে তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্র ম্যাগজিনসহ ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্ত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এমআইকে/এআর